English
Log InSign Up

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর দুই দিনব্যাপী রোল-বেসড প্রশিক্ষণ সেশন

বিএসডব্লিউ সিস্টেমের উপর বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর জন্য দুই দিনব্যাপী রোল-বেসড প্রশিক্ষণ সেশন ২০২৪ সালের ২৭ ও ২৮ নভেম্বর ঢাকার, আগারগাঁওয়ের বি সি সি ভবনের ৭ম তলায়  অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণ সেশনে দুটি ব্যাচে বেজা–এর কর্মকর্তাগন এবং স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের লক্ষ্য ছিল অংশগ্রহণকারীদের বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো সিস্টেম সম্পর্কে ধারনা প্রদান করা, যার মধ্যে বিএসডব্লিউ সিস্টেমে নিবন্ধন, সিএলপি জমা দেওয়া এবং পেমেন্ট প্রক্রিয়া ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য । সেশনটিতে লাইভ ডেমোনস্ট্রেশন, ইন্টারেকটিভ আলোচনা এবং অনলাইনে হাতে কলমে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা ছিল।

 

Share News